Message from Founding Managing Director

শিক্ষার আলোয় আলোকিত দেশ ও জাতি গঠনের প্রত্যয় নিয়ে ১৯৮৬ সাল থেকে নিরন্তর আলো ছড়িয়ে আসা “শহীদ ক্যাডেট একাডেমি”র পক্ষ থেকে অভিনন্দন। তথ্য প্রযুক্তি ও আধুনিক যুগোপযোগী শিক্ষার সৎ, দক্ষ ও মেধাবী মানুষ তৈরির লক্ষ্যে আমাদের পথচলা। মাননীয় প্রধান মন্ত্রীর আকাংখা পূরনে ডিজিটাল সোনার বাংলা গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।  নিরক্ষরতা ও অজ্ঞতার বেড়াজাল ছিন্ন করে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। সময়ের প্রয়োজনে সৃজনশীল, বাস্তব ধর্মী, কর্মমুখী, আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার ব্রত নিয়ে “শহীদ ক্যাডেট একাডেমী”র যাত্রা শুরু। এ পথ চলায় আপনাদের পাশে পেয়ে আমরা গর্বিত। আপনাদের আকুন্ঠ সমর্থন এবং সহযোগীতা আমাদের পথকে প্রশস্থ করেছে।

আমরা যে মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করি সেটা আজ কচিপল্লব থেকে মহীরুপে রুপান্তরীত হয়েছে। সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার যে দায়িত্ত/কর্তব্য পালন করে আসছি তা সব সময় উন্নতির ধারায় অব্যাহত আছে। আলোর দিশারি হিসাবে অভিহিত শহীদ শিক্ষা পরিবারের কর্নধার ও মধ্যমনি সর্জন শ্রদ্ধ্যেয় জনাব আলহাজ মোঃ শহীদুল আলম শহীদের তত্ত্বাবধানে আমরা গড়ে যাচ্ছি উন্নতির সোপান। বিগত বছরের কর্মকান্ডের গতিকে আরো বেগবান করে আগামী দিনে “শহীদ ক্যাডেট একাডেমী” আসছে আন্তর্জাতিক মানের শিক্ষার বার্তা নিয়ে। শিশুদের মানসিক ও মেধার পূর্ণ বিকাশে অনলাইন সুবিধাসমুহ লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব সহ অত্যাধুনিক মানের কো-কারিকুলাম। আপনাদের সচেতন অনুভুতি, মতামত ও সহযোগিতা আমাদের কর্ম প্রয়াসকে আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা রাখি ইনশাল্লাহ।

মোঃ তারিক শহীদ সাদী

ব্যবস্থাপনা পরিচালক