Home

শহীদ ক্যাডেট একাডেমী-মোহাম্মাদপুর শাখার ঠিকানা পরিবর্তন হয়েছেঃ বর্তমান ঠিকানা-হাউজ নং ১৪/১২, ব্লক-সি, মিনার মসজিদ, তাজমহল রোড, মোহাম্মাদপুর, ঢাকা।

Why should you Choose us?

Every parent has their dreams on their children to make them a successful person in their life. Thus, every capable guardian try to give their best to nourish, educate and prepare their children for the future unknown challenges. Thereby, they try to educate them in the best schools and colleges of the Nation. Cadet Colleges are one of those selected best quality educational institutions which can fulfill almost all the criterion. Cadet Colleges are out of those special institutions which aim to produce students capable of leading corporate organization including the Country. These institutions were primarily constructed in accordance with the Public School of England. In fact, the Cadet College system is designed for the Cadets to achieve academic proficiency and develop a disciplines attitude that will be helpful for them to adjust in any profession, including the military such as Bangladesh Army, Navy, Air Forces and so on. These Cadet Colleges’ educational system are specially intended to prepare young students from a broad range of socio-economic and linguistic background to pass the demanding physical, educational, psychological and behavioral standards of any International corporate organization. Not only this, Cadet Colleges are the places where a strong emphasis on character and try to instill values such as honesty, respect and hard work. Thus, students passing out from such organizations serve in top notch government offices and private companies including the Royal military professions. Aside from general education, these institutions make the student self dependent, teach them to face adversaries along with the improvised solution to tackle any situation of the real life. These are the reasons why all walks of people consider them a different lot with respects and regards and wish their kids, siblings and children to undergo education in Cadet Colleges.

With the aim of such educational system to ensure admission at Cadet Colleges, there are as many as institutions, coaching centers and cadet academies have been formulated. Out of these various institutions, centers and academies, SHAHID CADET ACADEMY leads the score at all times. The successes rates of the admission to various cadet colleges are truly remarkable and outstanding.

Shahid Cadet Academy, Mohammadpur Branch is lately established to provide the opportunity to the students. This branch is run by the Ex-Cadet and retired Military officers. The branch has outstanding professional teachers with multi-years educational experiences and known to all for their scientific and methodical method of instruction (MOI).

Shahid Cadet Academy, Mohammadpur Branch is now only non-residential and sooner residential section would be activated. To prepare the students for Cadet College admission, we start preparing the students from lower classes, so that ample of time is at hand to groom them up and prepare them for the final contest. We prepare the students in such a way that those who would not be able to qualify for the ultimate admission at the Cadet Colleges, they all will be able to compete with similar best schools and colleges’ admission as well.   

কেনো আপনি আমাদেরকে বেছে নিবেন?

প্রতিটি অভিভাবকের একটি স্বপ্ন থাকে, তাদের সন্তানেরা যেনো জীবনের লক্ষ্যে সর্বদা সাফল্যতা পায়। আর একারনে তারাও তাদের যথাসাধ্য ক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচেষ্ঠায় সন্তানের লালন পালন, সুশিক্ষা প্রদান করে সন্তানদের আগামীদিনের জন্য তৈরী করেন। আর এই চেষ্ঠার সর্বপ্রথম ধাপ হচ্ছে দেশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে পড়াশুনা করানো। ক্যাডেট কলেজগুলি এই সবচেয়ে ভালো স্কুল কলেজের মধ্যে অন্যতম যেখানে ছাত্ররা তাদের বিভিন্ন শিক্ষামুলক চর্চার মাধ্যমে নামীদামী দেশী বিদেশী কর্পোরেট অফিস কিংবা সামরিক বাহিনীর মতো সংস্থাতেও আধিপত্য বজায় রাখে। ক্যাডেট কলেজগুলি মুলত যুক্তরাজ্যের পাবলিক স্কুলগুলির মডেলে পরিকল্পনা করা। প্রকৃত কথা এই যে, ক্যাডেট কলেজগুলিতে একাডেমিক প্রোফিসিয়েন্সীর পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, সততা, এবং নিয়ামাবর্তীতা এমনভাবে চর্চা করা হয় যা পরবর্তীতে এই ক্যাডেটগুলি দেশের সর্বোচ্চ অফিসসমুহ, সামরিক বাহিনী এবং বিদেশী কর্পোরেট অফিসগুলিতেও অধিক যোগ্যতায় কাজ করে সাফল্য লাভ করতে পারে।

ক্যাডেট কলেজগুলিতে শুধু পড়াশুনাই, কিংবা শৃঙ্খলাবোধই নয়, এর মুল চিন্তাভাবনা থাকে মুক্তচিন্তার অধিকারী এবং নির্মল চরিত্র গঠনের মাধ্যমে একে অপরের উপর বিশ্বাস, শ্রদ্ধ্যাবোধ এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রগন একে একে সর্বত্র তারা দেশের টপ লেবেল পজিশনে কাজ করার যোগ্যতা অর্জন করেন। শুধু তাইই নয়, তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো দায়িত্ব পালনে সক্ষম হয়ে গড়ে উঠেন। আর ঠিক এ কারনেই সব গার্জিয়ান, অভিভাবকগন চান তাদের সন্তানেরা যেনো এমন কিছু প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পাক।

এসব ক্যাডেট কলেজগুলিতে যেহেতু আসন সংখ্যা সীমিত এবং প্রতিযোগীতামুলক পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়, ফলে এই প্রতিযোগীতামুলক পরীক্ষার জন্য দেশের আনাচে কানাচে কোচিং সেন্টার, কোচিং একাডেমি ইত্যাদি গড়ে উঠেছে। শহীদ ক্যাডেট একাডেমীও সে রকম একটি প্রতিষ্ঠান। তবে শহীদ ক্যাডেট একাডেমির মাধ্যমে সফলতার হিসাব অন্য সব কোচিং সেন্টার বা একাডেমীর থেকে অনেক অনেক গুন বেশী থাকায় শহীদ ক্যাডেট একাডেমির একটা সুনাম রয়েছে।

শহীদ ক্যাডেট একাডেমি দেশের প্রায় প্রতিটি জেলায় এবং বড় বড় শহরে এর শাখা বিদ্যমান। তারই ধারাবাহিকতায় বর্তমানে মোহাম্মাদপুর এলাকায় নতুন একটা শাখা প্রতিষ্ঠা করা হয়। এই শাখাটি ক্যাডেট  কলেজের প্রাক্তন ক্যাডেট এবং সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত। এই শাখার অধ্যক্ষ বিভিন্ন স্বনামধন্য কলেজে বহু বছর অধ্যাপনার কাজে জড়িত ছিলেন এবং এখানকার শিক্ষকবৃন্দগনও তাদের টিচিং ক্যারিয়ারে নিজ নিজ জায়গায় সমানভাবে সমাজে পরিচিত এবং দক্ষ।

অত্র শাখায় লেখাপড়ার পাশাপাশি ছাত্রদেরকে এমনভাবে প্রশিক্ষন দেওয়া হয় যাতে যদি কোনো কারনে কোনো ছাত্র দূর্ভাগ্যক্রমে ক্যাডেট কলেজের জন্য সফলতা নাও পায়, সে যেনো দেশের অন্যান্য ভালো স্বনামধন্য স্কুল কলেজগুলিতে অনায়াসেই তার স্থান করে নিতে পারে সেভাবে শিক্ষাক্রম পরিকল্পনা করা হয়।

শহীদ ক্যাডেট একাডেমি-মোহাম্মাদপুর শাখাটি আপাতত শুধুমাত্র অনাবাসিক ভাবে পরিচালিত হচ্ছে। ছাত্রগন যাতে ক্যাডেট কলেজের প্রস্তুতিমুলক কাজে অতি সহজেই উত্তির্ন হতে পারেন, সে জন্য আমরা এই শাখায় ছোট ক্লাস থেকেই ছাত্রদের ভর্তির ব্যবস্থা রেখেছি।