
As this unit (Shahid Cadet Academy, Mohammadpur Branch) has started it's journey with effect from this current year, thereby, only for this begining, we allow students to get admission from the month of December 2022 end. Generally, our admission session would commence from October from the next years.
Admission Procedures:
(1) Two copies of Passport Size photo of the students.
(2) One copy of Passport size photo of the parents/Guardians.
(3) NID of the Parent/Guardian.
(4) We would advice all the parents and guardians to have the blood group tested of their willing siblings.
(5) Filled up necessary Admission Form provided by Shahid Cadet Academy, Mohammadpur Branch.
(6) Student Birth Certificate is necessary.
Here we attach the Admission Form and we will also display the Fees and Charges details at our office Board. Please feel free to communicate with our Admission Officer/Principal directly for any kinds of query/guidance.
Admission Form-English Version

ভর্তির আবেদন পত্র-বাংলা ভার্ষন

ক্যাডেট কলেজে ভর্তির ব্যাপারে কিছু জরুরী তথ্য
ক্যাডেট কলেজ সমুহগন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সংবিধিবদ্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমুহে লেখাপড়ার পাশাপাশি গুরুত্তের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curriculur activities) এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম ( Extra- curricular activities) পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসাবে গড়ে তোলে। সুদক্ষ অধ্যক্ষগনের নেত্ত্রিত্তে সামরিক অফিসারগনের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষন এবং লিডারশীপ ট্রেনিং প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যগনের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদেরকে এমনভাবে গড়ে তোলা হয় যাতে ভবিষ্যতে তারা সশস্ত্র বাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য লিডারশীপ প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলের ৯টি এবং মেয়েদের ৩টি মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে।
সাধারনত ক্যাডেট কলেজে ভর্তির জন্য সেনাবাহিনীর সদর দপ্তরের এডজুট্যান্ট জেনারেল শাখা বিজ্ঞপ্তি দিয়ে থাকে। আবেদনের জন্য আনুমানিক মাসাধিক সময় দেয়া হয় এবং সাধারনত নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ ব্যাপি সময়কাল নির্ধারন করা থাকে। তবে উক্ত শাখার উপরেই ভর্তির আবেদনের সঠিক সময় বেধে দেয়া হয়। তিনটি ধাপে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। প্রথম ধাপে (ক) লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার বিষয় সমুহ বাংলা, ইংরেজী, অংক এবং সাধারন জ্ঞান (খ) ১ম ধাপ পাস করার পর দ্বিতীয় ধাপে হয় মৌখিক পরীক্ষা। (গ) উক্ত দুই ধাপ অতিক্রান্ত হলে প্রতিটি ছাত্রকে স্বাস্থ্য পরীক্ষায় অবতীর্ন হতে হয়।
প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা
যোগ্যতা
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
(খ) ৬ষ্ঠ শ্রেনী অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
(গ) প্রার্থীর বয়স আবেদনের সময় সর্বোচ্চ ১৩ বছর ৬ মাসের নীচে হতে হবে।
(ঘ) শারীরিক যোগ্যতায় ছাত্র/ছাত্রীকে কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
(ঙ) চশ্মাবিহীন হলে এক চোখে ৬/১২, অন্য চোখে ৬/১৮ অথবা চশমা হলে উভয় চোখে ৬/৬ হতে হবে। এখানে উল্লেখ থাকে যে, চশ্মার পাওয়ার কোনো চোখেই (-) ২ ডি এর অধিক হতে পারবে না।
অযোগ্যতা সমুহঃ
(ক) পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ন হলে।
(খ) লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।
(গ) Gross Knock Knee, Flat Foot, Colour Blind, Over Weight হলে অযোগ্য হবে।
(ঘ) এজমা, মৃগী হার্ট ডিজিজ, বাত, বাতজর, যক্ষা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, যে কোনো প্রকার ডায়াবেটিস, হেমোফাইলিয়া, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে অযোগ্য হবে।
অত্যাবশ্যকীয় কাগজপত্র
(ক) প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী/প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী/সমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র। ইংরেজী মাধ্যমে অধ্যায়ন রত প্রার্থীর ক্ষেত্রে ৫ম/সমমান শ্রেনীতে উত্তীর্নের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্তত্যায়ন পত্র।
(খ) প্রার্থীর জন্ম নিবন্ধন/জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
(গ) প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যায়ন পত্র।
(ঘ) প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার জাতীয় পরিচয় পত্র, টি আই এন এবং পাস্পোর্ট (যদি থাকে) সত্যায়িত ফটোকপি।
(ঙ) প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যে কোনো মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ন হবার সাল এবং রোল নাম্বার উল্লেখপূর্বক সনদপত্র ।
(চ) ৪টি পাস্পোর্ট এবং ৪টি স্ট্যাম্প সাইজের ছবি।



